এফএসআইবিল ও ব্র্যাক সাজান এক্সচেঞ্জের চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

প্রবাসীদের অর্থ সহজে ও দ্রুততম সময়ে পাঠাতে সম্প্রতি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড (এফএসআইবিএল) ও ব্র্যাক সাজান এক্সচেঞ্জ লিমিটেড ইউকের মধ্যে রেমিট্যান্স ড্রয়িং চুক্তি হয়েছে। যুক্তরাজ্যের বার্মিংহামে ব্র্যাক সাজান এক্সচেঞ্জ লিমিটেডের প্রধান কার্যালয়ে চুক্তিতে স্বাক্ষর করেন এর প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুস সালাম ও ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী। চুক্তির ফলে প্রবাসীরা ব্র্যাক সাজান এক্সচেঞ্জ লিমিটেড ইউকের মাধ্যমে এফএসআইবিএল গ্রাহকদের কাছে রেমিট্যান্স পাঠাতে পারবেন। বিজ্ঞপ্তি।