প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক (এফএসআইবি) ও ইউনিয়ন ব্যাংকের মধ্যে প্রীতি ক্রিকেট খেলা রাজধানীর শ্যামলী ক্লাব মাঠে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। এফএসআইবির ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) সৈয়দ ওয়াসেক মো. আলী খেলার উদ্বোধন করেন। অন্যান্যের মধ্যে এফএসআইবির উপব্যবস্থাপনা পরিচালক কাজী ওসমান আলী ও সৈয়দ হাবিব হাসনাত, প্রধান কার্যালয়ের এমআইএস ডিভিশনের এসইভিপি মো. সাইফুর রহমান পাটোয়ারী, ইনভেস্টমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন ডিভিশনের প্রধান ইকরাম উল্লাহ, ইন্টারন্যাশনাল ডিভিশনের প্রধান ফয়েজ আহমেদ, ইউনিয়ন ব্যাংকের আইসিটি ডিভিশনের প্রধান দিদারুল হক মিয়া, মার্কেটিং অ্যান্ড ডেভেলপমেন্ট ডিভিশনের ইনচার্জ মো. রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।