এফজি উইলসনের দুটি পুরস্কার পেয়েছে এনার্জিপ্যাক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেনারেটর নির্মাতা প্রতিষ্ঠান এফজি উইলসন ২০০৯ ও ২০১০ সালে যন্ত্রাংশ বিক্রিতে উল্লেখযোগ্য অবদান রাখার জন্য এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডকে দুটি পুরস্কার দিয়েছে।চীনের ম্যাকাওতে সম্প্রতি অনুষ্ঠিত এফজি উইলসনের চতুর্থ ডিলার সম্মেলনে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডকে এ দুটি পুরস্কার দেওয়া হয়।এফজি উইলসন এশিয়া প্রাইভেট লিমিটেডের মহাব্যবস্থাপক লিয়ং এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও করপোরেট পরিচালক হুমায়ুন রশিদের হাতে যন্ত্রাংশ বিক্রির পুরস্কার তুলে দেন।আর এফজি উইলসনের পরিচালক ইয়িন জেনারেটর বিক্রিতে অবদান রাখার জন্য এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের পরিচালক রেজওয়ানুল কবিরের হাতে প্লাটিনাম পুরস্কার তুলে দেন। বিজ্ঞপ্তি।