এফবিসিসিআই ও বিল্ডের চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যবসায়ীদের গড়ে তোলা গবেষণা সংস্থা বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্ট (বিল্ড) বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনকে (এফবিসিসিআই) গবেষণা, নীতি প্রণয়ন, বেসরকারি খাতের উন্নয়ন, সরকারি-বেসরকারি সংলাপ ও সেমিনার আয়োজনে সহায়তা করবে। এ লক্ষ্যে এফবিসিসিআই ও বিল্ডের মধ্যে গত বুধবার সমঝোতা স্মারক সই হয়েছে। বিল্ডের চেয়ারম্যান আসিফ ইব্রাহীম ও এফবিসিসিআইয়ের সভাপতি আবদুল মাতলুব আহমাদ চুক্তিতে সই করেন। এ সময় বিল্ডের প্রধান নির্বাহী ফেরদৌস আরা বেগম ও এফবিসিসিআইয়ের পরিচালক শাফকাত হায়দার উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তি