এফবিসিসিআই হরতাল প্রত্যাহার চেয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদুল ফিতরের ছুটির ঠিক পরের দুই দিন ডাকা জামায়াতে ইসলামীর হরতাল প্রত্যাহারের আহ্বান জানিয়েছে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)।এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল রোববার এফবিসিসিআই বলেছে, আত্মীয়স্বজনদের সঙ্গে নিজ নিজ গ্রামে ঈদের আনন্দ উপভোগ করতে অধিকাংশ মানুষই ঢাকার বাইরে চলে যাবেন এবং ঈদ শেষে পরিবার নিয়ে ফিরে আসবেন। কিন্তু এ হরতাল সবাইকে শঙ্কিত ও আতঙ্কিত করে তুলছে। প্রসঙ্গত, ১২ ও ১৩ আগস্ট দেশব্যাপী টানা ৪৮ ঘণ্টা সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জামায়াত।