এফবিসিসিআইতে রউফ চৌধুরী স্মরণে আলোচনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সদ্য প্রয়াত বিশিষ্ট শিল্পপতি ও এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক এম এ রউফ চৌধুরীর স্মরণে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) গতকাল রোববার আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।রাজধানীর মতিঝিলের ফেডারেশন ভবনে গতকাল বিকেলে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।সভায় বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী ফারুক খান, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ এবং এফবিসিসিআইয়ের জ্যেষ্ঠ সহসভাপতি জসীম উদ্দিন বক্তব্য রাখেন। তাঁরা বলেন, রউফ চৌধুরী ছিলেন ব্যবসায়ীদের জন্য অনুকরণীয়।সভায় আরও উপস্থিত ছিলেন সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী, ইন্টারন্যাশনাল চেম্বারের সভাপতি মাহবুবুর রহমান, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আনিসুল হক, বর্তমান সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী, ইন্দো-বাংলা চেম্বারের সভাপতি আবদুল মাতলুব আহমাদ প্রমুখ।