এফবিসিসিআইয়ের এজিএম
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) বার্ষিক সাধারণ সভা বা এজিএম গতকাল রোববার রাজধানীর অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এফবিসিসিআইয়ের সভাপতি আবদুল মাতলুব অাহমাদ।
মাতলুব অাহমাদ দেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরেন। তিনি বলেন, সরকার ও বেসরকারি খাতের যৌথ প্রচেষ্টায় দেশের অর্থনীতি শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়েছে। গত অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ৬ দশমিক ৫১ শতাংশ। মাথাপিছু আয় বেড়ে হয়েছে ১ হাজার ৩১৪ মার্কিন ডলার। বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন প্রায় ২ হাজার ৬৭৭ বিলিয়ন মার্কিন ডলার।
এফবিসিসিআইয়ের সভাপতি বলেন, ঢাকা, চট্টগ্রামসহ সব সিটি করপোরেশনের ট্রেড লাইসেন্স ফি বৃদ্ধি করে ‘আদর্শ কর তফসিল ২০১৪’ ঘোষণা করেছেন। এটি পুনর্বিবেচনার করতে সরকারের কাছে সুপারিশ করা হয়েছে। এ জন্য সরকার একটি কমিটি গঠন করেছে। এ ছাড়া গত অর্থবছরের ট্রেড লাইসেন্স নবায়ন করার সময়সীমা ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।
এজিএমে এফবিসিসিআইয়ের প্রথম সহসভাপতি সফিউল ইসলাম, সহসভাপতি মাহবুবুল আলমসহ পরিচালক ও এফবিসিসিআইয়ের সাধারণ পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।