এফবিসিসিআইয়ের এসএমই মেলা হবে ডিসেম্বরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) শিল্পপ্রতিষ্ঠানগুলোকে নিয়ে এসএমই মেলা আয়োজন করছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)। আগামী ১১ থেকে ১৫ ডিসেম্বর এই মেলা অনুষ্ঠিত হবে। এফবিসিসিআই পঞ্চমবারের মতো এই মেলা আয়োজন করছে। মেলা রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে।মেলা আয়োজন নিয়ে ইতিমধ্যে বেশ সাড়া মিলেছে বলে জানিয়েছেন আয়োজকেরা। এরই মধ্যে মেলার অনেকগুলো স্টল বরাদ্দ হয়ে গেছে। আগামী ১৫ নভেম্বর পর্যন্ত স্টল বরাদ্দের জন্য আবেদন করা যাবে। যেকোনো ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান এ মেলায় অংশ নিতে পারবে।এফবিসিসিআইয়ের যুগ্ম সচিব ও মেলা আয়োজক কমিটির সদস্যসচিব মো. হারুন অর রশিদ বলেন, মেলায় মোট ১২৭টি স্টল থাকবে। এ পর্যন্ত ৪২টি প্রতিষ্ঠানের কাছ থেকে আবেদন পাওয়া গেছে। এর মধ্যে ২১টি সরকারি ও বেসরকারি ব্যাংক রয়েছে। মেলায় অংশ নেওয়ার আবেদনপত্র এফবিসিসিআইতে পাওয়া যাচ্ছে। মেলায় অংশ নিতে একটি সাধারণ স্টলের জন্য ৩০ হাজার টাকা, কর্নার স্টলের জন্য ৪০ হাজার টাকা, নিয়মিত প্যাভিলিয়নের জন্য এক লাখ ২৫ হাজার টাকা ও প্রাইম প্যাভিলিয়নের জন্য এক লাখ ৫০ হাজার টাকা ভাড়া দিতে হবে।