এফবিসিসিআইয়ের নির্বাচন পেছাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যবসায়ীদের আবেদনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) নির্বাচন এক মাস পিছিয়ে দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। তবে আগামী ৩০ নভেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানে সময়ও বেঁধে দিয়েছে মন্ত্রণালয়।বাণিজ্য মন্ত্রণালয় গত রোববার এ বিষয়ে একটি প্রজ্ঞাপনও জারি করেছে।এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার এফবিসিসিআইয়ের নির্বাচন অনুষ্ঠানে গঠিত বোর্ড বৈঠক করে ২০১২-২০১৩ ও ২০১৩-২০১৪ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনের পুনঃ তফসিল ঈদুল ফিতরের পর ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে।এর আগে এফবিসিসিআইয়ের নির্বাচন অনুষ্ঠানের জন্য ৩১ অক্টোবর পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল বাণিজ্য মন্ত্রণালয়। সে হিসাবে ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২১ অক্টোবর এফবিসিসিআইয়ের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।পূর্বঘোষিত তফসিল অনুযায়ী, ২৫ আগস্টের মধ্যে সাধারণ পরিষদের সদস্য মনোনীত করার সময় বেঁধে দেওয়া হয়েছিল। কিন্তু এ সময়ের মধ্যে সরকারি কার্যদিবস কম হওয়ায় সদস্য মনোনয়ন দেওয়া কষ্টকর হয়ে পড়ার আশঙ্কায় সাধারণ সদস্যরা নির্বাচন পেছানোর দাবি জানান। এর পরিপ্রেক্ষিতে এফবিসিসিআইয়ের পরিচালনা পর্ষদ নির্বাচন পেছাতে বাণিজ্য মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠায়।এফবিসিসিআইয়ের কার্যালয়ে গতকাল অনুষ্ঠিত নির্বাচনী বোর্ডের সভায় বোর্ডের চেয়ারম্যান সাংসদ মো. আলী আশরাফের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বোর্ডের সদস্য আবু বকর সিদ্দিক। সভায় পূর্বঘোষিত নির্বাচনী তফসিল পুনর্বিন্যাসের সিদ্ধান্ত নেওয়া হয়।