এফবিসিসিআইয়ের নির্বাচনে ১০০টি মনোনয়নপত্র জমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) দ্বি-বার্ষিক নির্বাচনে পরিচালক পদে মোট ১০০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে চেম্বার গ্রুপ থেকে ৪০ ও অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে ৪২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। আর মনোনীত পরিচালক পদে চেম্বার থেকে নয়জন ও অ্যাসোসিয়েশন থেকে নয়জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।নির্বাচনী তফসিল অনুযায়ী আজ রোববার বেলা একটা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। নির্ধারিত সময়ের মধ্যে মোট ১০০টি মনোনয়নপত্র জমা পড়ে বলে এফবিসিসিআইয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।জমা হওয়া মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে আগামী ৪ নভেম্বর খসড়া বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। আগামী ২৪ নভেম্বর এ নির্বাচন অনুষ্ঠিত হবে।