এবার আয়কর মেলা হবে আগারগাঁওয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার আগারগাঁওয়ে নির্মাণাধীন জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) এবারের আয়কর মেলা হবে। এ ভবনটি ৩০ তলা হবে, যা সরকারি ভবনগুলোর মধ্যে সর্বোচ্চ। গতকাল মঙ্গলবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ নির্মাণাধীন ভবন পরিদর্শনে গেলে প্রকল্প পরিচালক ও এনবিআরের সদস্য আবদুর রাজ্জাক এ কথা জানান। এ সময় এনবিআরের চেয়ারম্যান নজিবুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ৫২৯ কোটি টাকা ব্যয়ে এ ভবনটি নির্মাণ করা হচ্ছে। ইতিমধ্যে ষষ্ঠতলা পর্যন্ত প্রাথমিক কাজ শেষ হয়েছে।