এবার এক কোটির বেশি গাড়ি তৈরি করবে টয়োটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি বছর এক কোটির ওপরে গাড়ি তৈরির পরিকল্পনা নিয়েছে টয়োটা মোটর। এতে জাপানে অন্যান্য শিল্পেরও বিকাশ ঘটতে পারে।
জাপানি পত্রিকা আশাহি শিমবুন-এর খবরে গত শনিবার বলা হয়, এপ্রিলের পর টয়োটা গ্রুপের উৎপাদন সাময়িকভাবে হ্রাস পেতে পারে। কারণ, এ সময় ভোক্তাদের ওপর আরোপিত কর ৫ শতাংশ থেকে বাড়িয়ে ৮ শতাংশ করতে পারে জাপান।
তবে কর বৃদ্ধির কারণে গাড়ি ব্যবহারকারীদের ওপর তেমন প্রভাব ফেলবে না। কারণ, অটোমোবাইল অ্যাকুইজেশন কর কম করে ধার্য করা হয়েছে, যা এপ্রিলে নতুন অর্থবছর থেকে কার্যকর হবে।
উল্লেখ্য, গত বছর টয়োটা এক কোটি এক লাখ ২০ হাজার গাড়ি তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল। এর মধ্যে জানুয়ারি থেকে নভেম্বরের মধ্যে কোম্পানিটি ৯৩ লাখ গাড়ি তৈরি করে। সূত্র: এএফপি।