এবার কাঁচা পাটের ফলন ৫৭ লাখ বেল: বিজেএ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি মৌসুমে ৫৭ লাখ বেল কাঁচাপাট উত্পাদিত হয়েছে। আর গত মৌসুমের কাঁচা পাট উদ্বৃত্ত আছে সাত লাখ বেল। ফলে দেশে এবার কাঁচা পাটের প্রাপ্তি দাঁড়াচ্ছে ৬৪ লাখ বেল।বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশন (বিজেএ) এ তথ্য জানিয়েছে। বিজেএ আরও জানিয়েছে, ২০০৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ১০ লাখ বেল কাঁচা পাট রপ্তানি হয়েছে। আর অভ্যন্তরীণ পাটকলগুলো ৩৮ লাখ বেল কাঁচা পাট ব্যবহার করেছে। এসব তথ্য উল্লেখ করে বিজেএ বলছে, এবার ১৬ লাখ বেল পাট উদ্বৃত্ত থাকছে।সংশোধনী: গতকাল বুধবার প্রথম আলোর ১৫ পাতায় ‘কাঁচা পাট রপ্তানির নিষেধাজ্ঞা এ মৌসুমে অব্যাহত রাখার দাবি’ শীর্ষক প্রতিবেদনে বাংলাদেশ জুট স্পিনার্স অ্যাসোসিয়েশনের দেওয়া তথ্য ব্যবহার করা হয়েছে। কিন্তু ভুলবশত প্রতিবেদনে সমিতির সংক্ষিপ্ত নাম বিজেএসএর বদলে বিজেএ লেখা হয়েছে। এর ফলে বিজেএ সম্পর্কে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। প্রকৃতপক্ষে এটি হবে বিজেএসএ বা বাংলাদেশ জুট স্পিনার্স অ্যাসোসিয়েশন।