এবার চাষিদের কাছ থেকে ৬০ হাজার টন আম কিনবে প্রাণ
প্রাণ এগ্রো লিমিটেড চলতি মৌসুমে চাষিদের কাছ থেকে ৬০ হাজার মেট্রিক টন কাঁচা আম কিনবে।নাটোরে নিজস্ব কারখানা এলাকায় গতকাল বৃহস্পতিবার প্রাণের ১১তম আম সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানের চেয়ারম্যান মাহাতাব উদ্দিন আহম্মেদ এই ঘোষণা দেন। এতে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার।অনুষ্ঠানে প্রাণের পরিচালক ইলিয়াছ মৃধা, প্রবীণ আইনজীবী সাজেদুর রহমান খান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হানিফ আলী শেখ বক্তব্য দেন।আলী সরকার বলেন, দেশে শিল্পের বিকাশের লক্ষ্যে সরকার প্রাণকে সব ধরনের সহযোগিতা দেবে। কারণ প্রাণ বিপুলসংখ্যক মানুষের কর্মসংস্থানের পাশাপাশি কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করছে।মাহাতাব উদ্দিন আহম্মেদ বলেন, ‘কৃষকরা সহজেই আমাদের কারখানায় আম বিক্রি করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছেন। তিনি জানান, তাঁরা এবার গতবারের দ্বিগুণ অর্থাৎ ৬০ হাজার মেট্রিক টন আম কিনবেন। যা প্রক্রিয়াজাত করে সারা বছর আমজাতীয় পণ্য উৎপাদন করে বিশ্বের ৭৭টি দেশে রপ্তানি করা হবে।