এবার দই নিয়ে এল প্রাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গতকাল সোমবার ঢাকায় প্রাণ-আরএফএল সেন্টারে আয়োজিত প্রাণ-এর নতুন পণ্য দই-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে কোম্পানির পরিচালক ইলিয়াস মৃধাসহ কর্মকর্তারা
গতকাল সোমবার ঢাকায় প্রাণ-আরএফএল সেন্টারে আয়োজিত প্রাণ-এর নতুন পণ্য দই-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে কোম্পানির পরিচালক ইলিয়াস মৃধাসহ কর্মকর্তারা

খাদ্যপণ্য প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান প্রাণ এবার ভোক্তাদের জন্য বিভিন্ন স্বাদের দই নিয়ে এসেছে। টক, মিষ্টি ও কম ক্যালরিযুক্ত—এ তিন ধরনের দই এখন ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকাসহ চট্টগ্রাম ও সিলেটে পাওয়া যাচ্ছে। পর্যায়ক্রমে তা সারা দেশে বাজারজাত করা হবে।
গতকাল সোমবার ঢাকায় প্রাণ-আরএফএল সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে প্রাণের পরিচালক ইলিয়াস মৃধা পণ্যটির মোড়ক উন্মোচন করেন। এ সময় প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (করপোরেট ফাইন্যান্স) উজমা চৌধুরী এবং প্রাণ ডেইরির প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) আনিসুর রহমান ও বিপণনপ্রধান মোল্লা ওমর শরীফ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আনিসুর রহমান বলেন, নতুন পণ্যটি বাজারজাত করা হচ্ছে ৫০, ১০০ ও ৫০০ গ্রাম প্যাকে। সম্পূর্ণ দুধের এ দই হাতের সংস্পর্শ ছাড়াই এফএফএস প্যাকেজিং মেশিনে তৈরি হচ্ছে। ফলে তা সূর্যালোক, তাপ, বায়ু ও দূষিত হওয়া থেকে রক্ষা পাবে।
আনিসুর রহমান আরও বলেন, ‘মানুষের ক্রয়ক্ষমতা বিবেচনা করে আমরা সাশ্রয়ী মূল্যে এ পণ্যটি বাজারজাত করছি।’ বিজ্ঞপ্তি।