এবার প্রবৃদ্ধি ৬.৩ শতাংশের বেশি হবে: মুহিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি অর্থবছরে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির হার ৬ দশমিক ৩ শতাংশের বেশি হবে। এমনকি তা ৬ দশমিক ৭ বা ৮ শতাংশও হতে পারে। সচিবালয়ে গতকাল বৃহস্পতিবার যৌথ মালিকানাধীন সংযুক্ত আরব আমিরাত-বাংলাদেশ বিনিয়োগ কোম্পানির (ইউবিকো) ২০১২ সালের লভ্যাংশ হস্তান্তর অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ কথা বলেন।অর্থমন্ত্রী বলেন, এ বছর বোরো, আলু ও ভুট্টার ফলন ভালো হয়েছে। আলুর ফলন হয়েছে ৮৮ লাখ টন, যা আগের বছরের তুলনায় ১০ লাখ টন বেশি। পাশাপাশি সরকারি বিনিয়োগের প্রবৃদ্ধি হয়েছে ১ দশমিক ৬৫ শতাংশ। এসব ধরে হিসাব করলে প্রবৃদ্ধির হার ৬ দশমিক ৭ থেকে ৮ শতাংশ পর্যন্ত হতে পারে।এবার জিডিপির প্রবৃদ্ধির হার ৬ দশমিক শূন্য ৩ শতাংশ হওয়ার কথা বলেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। এ কথা উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, ‘আমার মতে, বিবিএসের হিসাবটা রক্ষণশীল।’১০০ কোটি পরিশোধিত মূলধনের ইউবিকোতে সরকারের মালিকানা ৪০ শতাংশ। অনুষ্ঠানে ২০১২ সালে সমাপ্ত বছরের জন্য অর্থমন্ত্রীর কাছে ৪৯ লাখ টাকা নগদ এবং ১৩ কোটি ৯০ লাখ টাকার সমপরিমাণ বোনাস শেয়ার লভ্যাংশ তুলে দেয় ইউবিকো কর্তৃপক্ষ।ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠন বিভাগের সচিব এম আসলাম আলম, ইউবিকোর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এস এম আকবর, পরিচালক মুশফিকা ইকফাৎসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।