এবার প্রাণের পণ্য যাবে ইয়েমেনে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাণ মধ্যপ্রাচ্যের ইয়েমেনে বছরে ২১ লাখ মার্কিন ডলার মূল্যের বিভিন্ন পণ্য রপ্তানি করবে। এ ব্যাপারে সেই দেশের আলমুশারা কোম্পানির সঙ্গে সম্প্রতি প্রাণের একটি চুক্তি হয়েছে।
প্রাণের যেসব পণ্য রপ্তানি হবে—জুস, ড্রিংকস এবং বিভিন্ন ধরনের কনফেকশনারি আইটেম, যেমন ললিপপ, বাবলগাম, টমক্যান্ডি, চকোচকো ও নানা রকমের বিস্কুট।
প্রাণের প্রধান রপ্তানি কর্মকর্তা মিজানুর রহমান এবং আলমুশারা কোম্পানির এমডি মোহাম্মদ কাশেম আলমুশারা চুক্তিতে সই করেন। এ সময় প্রাণ এক্সপোর্ট লিমিটেডের প্রধান বিপণন কর্মকর্তা আরিফুর রহমান ও জ্যেষ্ঠ কর্মকর্তা এহসানুল সিদ্দিক এবং আলমুশারা কোম্পানির কর্মকর্তা মুহতাসিম ও নাবিল হাসান উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।