এবার রো রো ফেরি নির্মাণ করেছে ওয়েস্টার্ন মেরিন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের জাহাজ নির্মাণপ্রতিষ্ঠান ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড এবার বিআইডব্লিউটিসির জন্য একটি রো রো ফেরি এবং চট্টগ্রাম বন্দরের জন্য একটি পাইলট ভ্যাসেল নির্মাণ করেছে।জানা গেছে, সম্প্রতি এ দুটি নৌযান সাফল্যের সঙ্গে পানিতে ভাসানো হয়। এ মাসে সরকারি দুই সংস্থার কাছে জাহাজ দুটি তুলে দেওয়া হবে। রো রো ফেরিটি ‘বীরশ্রেষ্ঠ রুহুল আমিন’ নামে এবং পাইলট ভ্যাসেলটি ‘পিভি রক্ষী’ নামে চলাচল করবে। রো রো ফেরিতে একসঙ্গে ৩৪০ জন যাত্রী, ২৭ জন নাবিক, ২৭ ট্রাক পরিবহন করতে পারবে। এটি মাওয়া থেকে চরজানাজাত নৌপথে চলাচল করবে। পাইলট ভ্যাসেলটি বন্দরের বহির্নোঙরে জাহাজের নাবিক ও অন্য কর্মকর্তাদের পরিবহনে ব্যবহার হবে।