এবার হোন্ডার চার লাখের বেশি গাড়ি ফেরত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টয়োটার পর এবার আরেক জাপানি মোটরগাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হোন্ডা যান্ত্রিক ত্রুটি সারানোর জন্য চার লাখ ৩৭ হাজার গাড়ি ফেরত নেওয়ার ঘোষণা দিয়েছে। এর ফলে বিশ্ববাজারে জাপানি মোটরগাড়ি নির্মাতাদের সুনাম ও গ্রহণযোগ্যতা নিয়ে নতুনভাবে প্রশ্ন দেখা দিয়েছে।এটি অবশ্য হোন্ডার প্রথমবারের মতো গাড়ি ফিরিয়ে এনে যান্ত্রিক ত্রুটি সারানোর ঘটনা নয়। ২০০৮ সালে যুক্তরাষ্ট্রে প্রথম চার হাজার ২০০ গাড়ি ফেরত নেয়। এরপর গত বছর জুন ও জুলাই মাসে যুক্তরাষ্ট্রে ও জাপানে যথাক্রমে পাঁচ লাখ ও দেড় হাজার মোটরগাড়ি ফেরত নেওয়া হয়।গতকালের ঘোষণা অনুসারে যুক্তরাষ্ট্র ও কানাডায় চার লাখের বেশি এবং জাপানসহ আরও কয়েকটি দেশে ১৭ হাজারের মতো গাড়ি ফেরত আনা হবে।মোটরগাড়ির এয়ারব্যাগে ত্রুটি ধরা পড়ায় তা সারানোর জন্য গাড়ি ফেরত নেওয়ার ঘোষণা দেওয়া হয়। ঘোষণায় বলা হয়েছে, হোন্ডাগাড়ির মালিকেরা যেন তাঁদের কাছাকাছি হোন্ডার ডিলারের কাছে গাড়ি নিয়ে গিয়ে সারিয়ে আনে। সূত্র: বিবিসি।