এবার ৮১ জন ব্যবসায়ী সিআইপি হলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যবসা-বাণিজ্যে গুরুত্বপূর্ণ অবদানের জন্য সরকার দেশের ৮১ জন ব্যবসায়ীকে এক বছর মেয়াদে বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) ঘোষণা করেছে।এর মধ্যে ৪৯ জনকে সিআইপি করা হয়েছে রপ্তানি-বাণিজ্যে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য। আর বাকি ৩২ জনকে করা হয়েছে পদাধিকারবলে ব্যবসায়ীদের তিনটি সংগঠন থেকে। সিআইপিরা বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ-২ ব্যবহার, সচিবালয়ে প্রবেশের জন্য প্রবেশ পাস, জাতীয় অনুষ্ঠান ও মিউনিসিপ্যাল করপোরেশনের নাগরিক সংবর্ধনায় আমন্ত্রণ, ব্যবসাসংক্রান্ত ভ্রমণে বিমান, রেলপথ, সড়কপথ ও জলপথে সরকারি যানবাহনে আসন সংরক্ষণ এবং বিদেশ ভ্রমণের ক্ষেত্রে পরিচয়পত্রসুবিধা পাবেন। গতকাল সোমবার রাজধানীর একটি হোটেলে প্রধান অতিথি হিসেবে সিআইপি কার্ড বিতরণের মাধ্যমে বাণিজ্যমন্ত্রী ফারুক খান ‘সিআইপি-২০০৯’ ঘোষণা দেন। বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি এ কে আজাদ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন। বাণিজ্যসচিব গোলাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আনিসুল হক, নতুন সিআইপি এফবিসিআইয়ের সহসভাপতি জসিমউদ্দিন ও বেগম খালেদা পারভীন। বাণিজ্যমন্ত্রী ফারুক খান বলেন, ২০১১ সালের ১ জানুয়ারি থেকেই কার্ড পেয়ে যাবেন সিআইপিরা যেন তাঁরা বছরব্যাপী এটি ব্যবহার করতে পারেন।বাণিজ্যমন্ত্রী বলেন, একসময় বাংলাদেশকে বন্যা ও দুর্যোগের দেশ বলা হতো। এখন অনেক সম্ভাবনাময় দেশ হিসেবে স্বীকৃত। ব্যবসায়ীরাই এই ভাবমূর্তিটি তৈরি করেছেন। ফারুক খান আরও বলেন, বিদেশি বিনিয়োগের খুব বেশি দরকার নেই। বরং বিদেশে বিনিয়োগের জন্য নীতিমালা প্রণয়নের সময় এসেছে। দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় কম শুল্কে ব্যবসায়ীদের গাড়ি কেনার সুযোগ দাবি করেন এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ। যাঁরা সিআইপি হলেন: পাট রপ্তানি খাতে বিশেষ অবদান রাখার জন্য খুলনার এফআর জুট ট্রেডিংয়ের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শরীফ মোহাম্মদ ফজলুর রহমান, উত্তরা জুট ট্রেডিংয়ের মালিক সুজিত কুমার ভট্টাচার্য, রেজা জুট ট্রেডিংয়ের সেলিম রেজা, এ কে জুট ট্রেডিংয়ের অশোক কুমার দাস এবং ইস্টার্ন জুট ট্রেডিংয়ের সুজিৎ কুমার দাস। পাটজাত পণ্য রপ্তানিকারকদের মধ্যে সিআইপি হয়েছেন জনতা জুট মিলসের এমডি নাজমুল হক ও আকিজ জুট মিলসের চেয়ারম্যান শেখ নাসিরউদ্দিন। চামড়া রপ্তানিকারক এস এ এফ ইন্ডাস্ট্রিজের এমডি শেখ মমিনউদ্দিন ও চামড়াজাত পণ্য রপ্তানিকারক প্রিকার্ড লিমিটেডের এমডি সাইফুল ইসলাম সিআইপি হয়েছেন। হিমায়িত খাদ্য রপ্তানিকারকদের মধ্যে সিআইপি হয়েছেন সি মার্কেট বাংলাদেশের চেয়ারম্যান ইকবাল আহমেদ, ফ্রেশ ফুড লিমিটেডের তৌহিদুর রহমান, জাহানারা সি-ফুডের এমডি আবদুর রাজ্জাক মোল্লা, মিনহাজ লিমিটেডের এমডি হাবিবুল্লাহ খান। তৈরি পোশাক শিল্প খাতে সিআইপি মর্যাদা পেয়েছেন ওপেক্স গ্রুপের কর্ণধার আনিসুর রহমান সিন্হা, অনন্তা অ্যাপারেলসের এমডি শরীফ জহির, ইন্টারফেব শার্টের এমডি আহসান কবীর, শান্তা অ্যাপারেলসের এমডি ও বিজিএমইএর সভাপতি আবদুস সালাম মুর্শেদী, আলিফ গার্মেন্টসের এমডি আজিজুল ইসলাম ও আরিয়া গ্রুপের চেয়ারম্যান সাজ্জাদুর রহমান মৃধা।কৃষিজাত পণ্য রপ্তানি খাতে রাজধানী এন্টারপ্রাইজের মালিক গোবিন্দ চন্দ্র সাহা, গ্রিন ট্রেডার্সের মালিক সাহাবউদ্দিন,্রক্যাপিটাল এন্টারপ্রাইজের গকুল চন্দ্র সাহা এবং এগ্রিকালচারাল মার্কেটিং কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান আমজাদ খান চৌধুরী সিআইপি হয়েছেন।ওষুধ শিল্প খাতে অবদান রাখার জন্য সিআইপি হয়েছেন বেক্সিমকো ফার্মার প্রধান নির্বাহী কর্মকর্তা্রও সাংসদ নাজমুল হাসান।চা রপ্তানিতে এইচআরসি সিন্ডিকেটের চেয়ারম্যান সাঈদ হোসেন চৌধুরী, হস্তশিল্পে কনেক্সপোর মালিক আবু আলম চৌধুরী ও সান ট্রেডের এমডি গোলাম আহসান, কম্পিউটার সফটওয়্যার শিল্পে সার্ভিস ইঞ্জিন লিমিটেডের এ এস এম মহিউদ্দিন মোনেম, হোম টেক্সটাইল খাতে জাবের ফেব্রিকসের নূরুল ইসলাম, এসিএস টেক্সটাইলের মাসুদ দাউদ আকবরী ও কেয়া নিট কম্পোজিটের মালিক আবদুল খালেক পাঠান সিআইপি মর্যাদা পেয়েছেন। নিটপোশাক খাতে মেট্রোনিট লিমিটেডের অমল পোদ্দার, খালেক নিটিংয়ের খালেদা পারভীন, থিন হি সোয়েটারের মালিক মাহবুবুর রহমান, ফোর এইচ ফ্যাশনের গহর সিরাজ জামিল, স্টারলাইট সোয়েটারের সালাহউদ্দিন আলমগীর, ল্যান্ডমার্ক ফেব্রিকসের দীপক ভৌমিক, মাল্টিফেবস লিমিটেডের মহিউদ্দিন ফারুকী, ফকির নিটওয়্যারের ফকির আখতারুজ্জামান, জিএমএস কম্পোজিটের শামসুল আরেফিন, মণ্ডল গ্রুপের আবদুল মজিদ মণ্ডল, কেডিএস গ্রুপের খলিলুর রহমান, ক্লিপটন গ্রুপের জামালউদ্দিন চৌধুরী এবং জেকে গ্রুপের জাহাঙ্গীর আলম খান সিআইপি হয়েছেন। সিরামিক শিল্প খাতে মুন্নু গ্রুপের এমডি বেগম আফরোজা খান, মেলামাইন শিল্পে শরীফ মেলামাইনের এম রজ্জব শরীফ এবং প্লাস্টিক খাতে বেঙ্গল প্লাস্টিক গ্রুপের পরিচালক জসিমউদ্দিন সিআইপি হয়েছেন। এ ছাড়া প্রাইম টেক্সটাইলের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল আউয়াল এবং কে এইচ ব্রাদার্সের এম জসিমউদ্দিনকে সিআইপি করা হয়েছে। পদাধিকার বলে ৩২ জন সিআইপি হলেন: এফবিসিসিআইয়ের সদ্য বিদায়ী্রসভাপতি আনিসুল হক, বিদায়ী প্রথম সহসভাপতি আবুল কাশেম আহমেদ ও বিদায়ী সহসভাপতি আবু আলম চৌধুরী (রপ্তানিতেও পেয়েছেন), অ্যামচেম সভাপতি আফতাব-উল-ইসলাম, এফবিসিসিআইয়ের পরিচালক আমীরুল হক, হাসেন আলী, জুনুন মাহমুদ খান, এ কে এম রফিকুল ইসলাম, শাহেদুল ইসলাম, আবদুল হাই সরকার, কামরান তানভীরুর রহমান, এস এম শফিউজ্জামান, কাজী বেলায়েত হোসেন, এ কে এম নূরুল ফজল বুলবুল, আবদুল মাতলুব আহমাদ, রজ্জব শরীফ, বজলুর রহমান, কোহিনূর ইসলাম, শামসুল আলম, বিজয় কুমার কেজরিওয়াল, আমিনুল বারী, ওবায়দুর রহমান, শামসুল হক,্রমাহবুব ইসলাম রুনু, ওবায়দুর রহমান, সাফকাত হায়দার, ফারুকুল ইসলাম শোভা, মোহাম্মদ জালালউদ্দিন, জসিমউদ্দিন (রপ্তানিতেও পেয়েছেন), আনোয়ার হোসেন, মীর নিজামউদ্দিন আহমেদ ও দিলদার আহমেদ। এ ছাড়া বিকেএমইয়ের সাবেক সভাপতি ফজলুল হক ও বাংলাদেশ চেম্বারের সভাপতি শাহেদুল ইসলাম ্রপদাধিকারবলে সিআইপি হয়েছেন। ্র্র্র্র আগামীবারের জন্য নতুন সিআইপি ঘোষণা না করা পর্যন্ত তাঁরা সিআইপি মর্যাদা ভোগ করবেন।