এবার ৮৫ জনের মুখমণ্ডল পুনর্গঠনে শেভরনের অর্থায়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ বছর ঠোঁট কাটা, তালু কাটা ও মুখমণ্ডলের অন্যান্য বিকৃতি সারিয়ে ৮৫ জনের মুখমণ্ডল পুনর্গঠন কর্মসূচিতে অর্থায়ন করেছে শেভরন বাংলাদেশ। এঁরা সবাই প্রতিষ্ঠানটির জালালাবাদ গ্যাস প্ল্যান্ট সংলগ্ন এলাকার অধিবাসী। রোটারি ক্লাব জালালাবাদ এবং সিলেট উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতালের সহযোগিতায় ১০ দিনের ওই কর্মসূচি পরিচালনা করে রোটাপ্লাস্ট ইন্টারন্যাশনাল।
কর্মসূচির সমাপনী উপলক্ষে ১১ ডিসেম্বর সিলেটের রোজ ভিউ হোটেলে একটি অনুষ্ঠানের আয়োজন করে শেভরন বাংলাদেশ। সিলেটে আয়োজিত এই কর্মসূচিতে ২৪ জন মেডিকেল এবং নন-মেডিকেল স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করেন। এর মধ্যে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডসের রিকন্সট্রাক্টিভ প্লাস্টিক সার্জন, অ্যানেসথেসিয়া বিশেষজ্ঞ, শিশু বিশেষজ্ঞ এবং নার্সরা ছিলেন।
দুই বছর আগে (২০১৩ সালে) চট্টগ্রামে একই কর্মসূচিতে অর্থায়নের মাধ্যমে প্রথমবারের মতো রোটাপ্লাস্ট ইন্টারন্যাশনালের সঙ্গে যুক্ত হয় শেভরন বাংলাদেশ।
রোটাপ্লাস্ট বিশ্বব্যাপী দরিদ্র শিশুদের বিভিন্ন শারীরিক পুনর্গঠন ও চিকিৎসা সেবা প্রদানে নিয়োজিত একটি অলাভজনক জনহিতকর সংস্থা। যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোর রোটারি ক্লাবের সহযোগী হিসেবে ১৯৯২ সাল থেকে বিশ্বে কমিউনিটি সেবা কার্যক্রম পরিচালনা করে আসছে সংস্থাটি।