এবারও আমেরিকার পছন্দেই বিশ্বব্যাংকের নতুন প্রধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রার্থীই বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট হয়েছেন। বিশ্বব্যাংকের নতুন এই প্রধান হলেন কোরীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক জিম ইয়ং কিম। সংস্থাটি গত সোমবার জিম ইয়ং কিমের নাম ঘোষণা করেছে।ঐতিহ্যগতভাবে যুক্তরাষ্ট্রের মনোনীত বা সমর্থনপুষ্ট ব্যক্তিরাই এই সংস্থার প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে আসছেন। কিন্তু বিশ্বব্যাংক প্রতিষ্ঠার ৬০ বছরেরও বেশি সময়ের ইতিহাসে এবারই ব্যতিক্রম ঘটার লক্ষণ দেখা দেয় এবং বিষয়টি নিয়ে আমেরিকা চ্যালেঞ্জের মুখে পড়ে। কারণ, এবার সংস্থাটির প্রেসিডেন্ট হিসেবে আরও দুটি নাম নিয়ে বেশ জোরেশোরে আলোচনা চলছিল। তাঁদের একজন হলেন নাইজেরিয়ার অর্থমন্ত্রী ও বিশ্বব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক নগোজি ওকোনজো-আইয়েলা ও কলম্বিয়ার সাবেক অর্থমন্ত্রী হোসে অ্যান্তোনিও ওক্যাম্পো। কিন্তু অতীতের মতো এবারও আমেরিকার পছন্দেই বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট নিয়োগ হওয়ায় তা উন্নয়নশীল দেশগুলোকে হতাশ করেছে।বিশ্বব্যাংকের ৩৯ জন সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তা ও অর্থনীতিবিদের একটি দল নগোজি ওকোনজো-আইয়েলার নাম প্রস্তাব করে। বিশ্বব্যাংকের সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তা ও অর্থনীতিবিদদের আরেকটি দল পদটির জন্য হোসে অ্যান্তোনিও ওক্যাম্পোর নাম প্রস্তাব করেন।আর যুক্তরাষ্ট্র এবার পদটির জন্য জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, নৃতত্ত্ববিদ ও ডার্টমাউথ কলেজের প্রেসিডেন্ট জিম ইয়ং কিমের নাম প্রস্তাব করে।৫২ বছর বয়সী জিম ইয়ং কিম আগামী ১ জুলাই থেকে বিশ্বব্যাংকের নতুন প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। তিনি সংস্থাটির বিদায়ী প্রেসিডেন্ট রবার্ট জোয়েলিকের স্থলাভিষিক্ত হবেন।জিম ইয়ং কিম এক বিবৃতিতে বলেছেন, বিশ্বে দ্রুত পরিবর্তন আনার লক্ষ্যে তিনি কাজ করবেন। ইয়ং কিম জানান, তিনি নিশ্চিত করতে চান যে টেকসই উন্নয়ন ত্বরান্বিতকরণ, আদর্শিকভাবে তথ্য-প্রমাণভিত্তিক সমাধানকে অগ্রাধিকার প্রদান, উন্নয়নশীল দেশগুলোর কথা শোনার মাধ্যমে বিশ্বব্যাংক খুবই শক্তিশালী ফল এনে দিতে পারে।এদিকে নগোজি ওকোনজো-আইয়েলা। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাবিত ‘অন্যায্য ঐতিহ্য’ বন্ধ করতে আরও জোরালো প্রচেষ্টার প্রয়োজন বলে নগোজি উল্লেখ করেন। ইন্টারনেট অবলম্বনে।