
এবারের জাতীয় বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহের সেরা বেসরকারি বিদ্যুৎ উৎপাদন প্রকল্পের পুরস্কার পেয়েছে সামিট গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ‘সামিট বিবিয়ানা টু পাওয়ার কোম্পানি লিমিটেড’। এ নিয়ে টানা তিন বছর সেরার পুরস্কার পেল সামিটের তিনটি প্রকল্প। গত বৃহস্পতিবার বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিদ্যুৎ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রপতির কাছ থেকে এ পুরস্কার গ্রহণ করেন সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান। ৩৪১ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার সামিট বিবিয়ানা টু পাওয়ার কোম্পানি দেশের বেসরকারি খাতের প্রথম বৃহত্তম স্বতন্ত্র বিদ্যুৎকেন্দ্র (আইপিপি), যা হবিগঞ্জের নবীগঞ্জ থানার পাকরুলে ফার্স্ট ট্র্যাক ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়। এর আগে ‘সামিট পূর্বাঞ্চল পাওয়ার কোম্পানি লিমিটেড’ ২০১৩ সালে ও সামিট ‘মেঘনাঘাট পাওয়ার কোম্পানি লিমিটেড’ ২০১৪ সালে জাতীয় বিদ্যুৎ সপ্তাহের সেরা প্রকল্পের পুরস্কার পায়। বিজ্ঞপ্তি।