এবারে আফ্রিকায় রপ্তানি হচ্ছে ওয়ালটন পণ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এশিয়া ও মধ্যপ্রাচ্যে সফলতা অর্জনের ধারাবাহিকতায় এবারে আফ্রিকার বাজারে রপ্তানি হচ্ছে ওয়ালটন ব্র্যান্ডের পণ্য।ইতিমধ্যে উত্তর সুদানের উদ্দেশ্যে ওয়ালটনের ফ্রিজ, মোটরসাইকেল, টিভি ও এসি নিয়ে চট্টগ্রাম বন্দর ছেড়ে গেছে একটি জাহাজ। এ বছরের মধ্যেই আইভরিকোস্ট, ইথিওপিয়া ও মালিসহ আফ্রিকার অন্তত ১০টি দেশে ইলেকট্রনিক্স, অটোমোবাইল ও ইঞ্জিনিয়ারিং পণ্য রপ্তানির আশা করছে ওয়ালটন কর্তৃপক্ষ।সম্প্রতি ‘মেইড ইন বাংলাদেশ’ খ্যাত ওয়ালটন ব্র্যান্ডের এসি, ফ্রিজ, এলসিডি টিভি ও মোটরসাইকেল রপ্তানির ব্যাপারে ওয়ালটনের সঙ্গে সুদানের নাগের গ্রুপের একটি চুক্তি হয়।পণ্য রপ্তানির ব্যাপারে সম্প্রতি যুক্তরাজ্য ও দুবাইভিত্তিক সুদানি কোম্পানি নাগের গ্রুপের সঙ্গে ওয়ালটনের একটি চুক্তি হয়েছে। চুক্তিটি সম্পাদনের পর গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন কারখানায় সুদানমুখী কনটেইনারে পণ্যবোঝাই কার্যক্রমের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জাহিদ আহসান রাসেল।জাহিদ আহসান রাসেল বলেন, আগে বিদেশ থেকে উচ্চ প্রযুক্তির ইলেকট্রনিক্স পণ্য বাংলাদেশ আমদানি করত। আর এখন ওয়ালটন এ ধরনের পণ্য রপ্তানি করে দেশের জন্য গৌরব বয়ে নিয়ে এসেছে। ওয়ালটনের রপ্তানি ব্যবস্থাপক লোকমান হোসেন আকাশ বলেন, ‘বর্তমানে আফ্রিকা মহাদেশে ৬১টি দেশে জনসংখ্যা ১০০ কোটির ওপরে। সেখানকার মানুষের ক্রয়ক্ষমতা এখন বাড়ছে। এই অবস্থায় ওয়ালটন সহজেই আফ্রিকার বাজার ধরতে পারবে। সে অনুযায়ী আমরা সুদানে বছরে এক কোটি ২০ লাখ থেকে দেড় কোটি মার্কিন ডলারের সমমূল্যের পণ্য রপ্তানির আশা করছি।’ বাংলাদেশে ওয়ালটনের তৈরি বিশ্বমানের ইলেকট্রনিক্স পণ্যের দাম তুলনামূলক কম হওয়ায় বিদেশি ক্রেতারা এ ব্র্যান্ডের প্রতি আকৃষ্ট হচ্ছে। সেজন্য ওয়ালটন আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারির দিকে ফ্রিজ তৈরির নতুন একটি ইউনিট স্থাপন করতে যাচ্ছে। যেখানে বিদেশি বাজারের জন্য বছরে ছয় লাখ নন ফ্রস্ট ফ্রিজ উ ৎ পাদন করা হবে। বর্তমানে ওয়ালটন ব্র্যান্ডের পাঁচটি মডেলের নন ফ্রস্ট ফ্রিজ বাজারে রয়েছে। বিজ্ঞপ্তি।