এবি ব্যাংক এবং এসএসএল ওয়ারলেসের মধ্যে চুক্তি স্বাক্ষর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘অনলাইন রিটেইল পেমেন্ট সার্ভিস’ বিষয়ে এবি ব্যাংক লিমিটেড ও এসএসএল ওয়ারলেসের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ছবি:  বিজ্ঞপ্তি।
‘অনলাইন রিটেইল পেমেন্ট সার্ভিস’ বিষয়ে এবি ব্যাংক লিমিটেড ও এসএসএল ওয়ারলেসের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ছবি: বিজ্ঞপ্তি।

সম্প্রতি এবি ব্যাংক লিমিটেড ও এসএসএল ওয়ারলেসের (সফটওয়্যার শপ লিমিটেড) মধ্যে ‘অনলাইন রিটেইল পেমেন্ট সার্ভিস’ বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এবি ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক শামীম আহমেদ চৌধুরী ও এসএসএল ওয়ারলেসের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে উক্ত চুক্তিতে স্বাক্ষর করেন। এক বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।
এবি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান চৌধুরী, এবি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক সাজ্জাদ হুসাইন, এবি ব্যাংকের এসইভিপি রিয়াজুল ইসলাম, এসএসএল ওয়ারলেসের জেনারেল ম্যানেজার আশিস চক্রবর্তী, এসএসএল ওয়ারলেসের হেড অব ইঞ্জিনিয়ার শাহজাদা রেদওয়ানসহ এবি ব্যাংক ও এসএসএল ওয়ারলেসের (সফট ওয়্যার শপ লিমিটেড) ঊর্ধ্বতন কর্মকর্তারা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।