এবি ব্যাংক ও নেটওয়ার্ল্ড বাংলাদেশের চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

এবি ব্যাংক ও নেটওয়ার্ল্ড বাংলাদেশ লিমিটেডের মধ্যে এটিএম-বিষয়ক একটি চুক্তি হয়েছে। এর ফলে এবি ব্যাংকের সব এটিএম এবং বুথ ব্যবস্থাপনার দায়িত্ব পালন করবে নেটওয়ার্ল্ড বাংলাদেশ লিমিটেড। এ উপলক্ষে সম্প্রতি এবি ব্যাংকের প্রেসিডেন্ট ও ম্যানেজিং ডিরেক্টর শামীম আহমেদ চৌধুরী ও নেটওয়ার্ল্ড বাংলাদেশ লিমিটেডের ডিরেক্টর সাবিক রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। বিজ্ঞপ্তি।