এবি ব্যাংক থেকে সুবিধাপ্রাপ্ত ১৬ জন নারী উদ্যোক্তার সেমিনারে অংশগ্রহণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ব্যাংক আয়োজিত নারী উদ্যোক্তা শীর্ষক সেমিনারে এবি ব্যাংক লিমিটেডের এসএমই ব্যাংকিং শাখা অংশ নিয়েছে। গত শনিবার ঢাকার মিরপুরে বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে (বিবিটিএ) এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে বাংলাদেশ ব্যাংকের রিফিন্যান্স স্কিমের আওতায় আসা দেশের বিভিন্ন ব্যাংক এবং ফিন্যান্সিয়াল প্রতিষ্ঠান থেকে সুবিধাপ্রাপ্ত নারী উদ্যোক্তারা অংশ নেন। এবি ব্যাংক থেকে সুবিধাপ্রাপ্ত ১৬ জন নারী উদ্যোক্তা সেমিনারে অংশ নেন এবং এবি স্টলে তাঁরা তাঁদের পণ্য প্রদর্শন করেন। দিনব্যাপী এই আয়োজনে সরকারি কর্মকর্তা, ট্রেড বডির প্রতিনিধি এবং মিডিয়া ব্যক্তিত্বরা নারী উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এর পাশাপাশি উদ্যোক্তাদের সমস্যা ও সুযোগ-সুবিধা সম্পর্কে মতামত তুলে ধরা হয়।সেমিনারে বিভিন্ন ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও), আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষস্থানীয় কর্মকর্তা, সরকার এবং ব্যবসায়ী সম্প্রদায়ের উচ্চপদস্থ ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।