এবি ব্যাংক ১২.৫ শতাংশ বোনাস শেয়ার দেবে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এবি ব্যাংক লিমিটেড ২০১২ সালের শেয়ারধারীদের জন্য সাড়ে ১২ শতাংশ বোনাস শেয়ার অনুমোদন করেছে। ব্যাংকের ৩১তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এই বোনাস শেয়ার অনুমোদন করা হয়। ঢাকার একটি কনভেনশন সেন্টারে গত রোববার অনুষ্ঠিত এ সভায় ব্যাংকের চেয়ারম্যান এম ওয়াহিদুল হক, ভাইস চেয়ারম্যান সেলিম আহমেদ, পরিচালকেরা এবং প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক এম ফজলুর রহমান উপস্থিত ছিলেন। সভায় জানানো হয়, ২০১২ সালে এ ব্যাংকের প্রকৃত সম্পদমূল্য (এনএভি) এক হাজার ৬২২ কোটি টাকায় দাঁড়িয়েছে, যা এর আগের বছরের চেয়ে ৮% বেশি। বিজ্ঞপ্তি।