প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবি ব্যাংকের ‘২০১৫ ব্যাচ’-এর ম্যানেজমেন্ট ট্রেইনিদের যোগদান সম্প্রতি অনুষ্ঠিত হয়। এই ব্যাচে প্রতিযোগিতামূলক বাছাইপর্বের মাধ্যমে ৫২ জন পুরুষ ও আটজন নারী কর্মকর্তা নিয়োগ পেয়েছেন। এবি ব্যাংকের স্পনসর শেয়ারহোল্ডার ও ব্যাংকের পরিচালনা পর্ষদের প্রথম স্পনসর চেয়ারম্যান এম মোরশেদ খান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এম ওয়াহিদুল হক। এ ছাড়া ছিলেন ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক শামীম আহমেদ চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিজ্ঞপ্তি।