এবি ব্যাংকের নতুন ডিএমডি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মশিউর রহমান চৌধুরী পদোন্নতি পেয়ে সম্প্রতি এবি ব্যাংকের উপ -ব্যবস্থাপনা পরি-চালক (ডিএমডি) হয়েছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হিসাব-বিজ্ঞানে স্নাতকোত্তর ও পরে এমবিএ ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৮৪ সালে সোনালী ব্যাংকে আর্থিক বিশ্লেষণ বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে যোগ দিয়ে ব্যাংকিং কর্মজীবন শুরু করেন। ওই ব্যাংকে ১৯ বছর কাজ করার পর তিনি এবি ব্যাংকে যোগ দেন।জনাব মশিউর এবি ব্যাংকের ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) ঋণ, ঋণঝুঁকি, করপোরেট অ্যান্ড স্টাকচারড ফাইন্যান্স প্রভৃতি বিভাগে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। বিজ্ঞপ্তি।