এবি ব্যাংকের পর্ষদ সভা বুধবার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি এবি ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা আগামী বুধবার অনুষ্ঠিত হবে। আজ সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে বলা হয়, এবি ব্যাংকের পর্ষদ সভা ১২ মার্চ বেলা তিনটায় অনুষ্ঠিত হবে। সভায় অন্যান্য বিষয়ের সঙ্গে গত ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
ডিএসই সূত্র জানায়, এর আগে গত ২৬ ফেব্রুয়ারি পর্ষদ সভার তারিখ ঘোষণা করে এবি ব্যাংক। কিন্তু অনিবার্য কারণবশত সভা স্থগিত করা হয়।