এবি ব্যাংকের পর্ষদ সভা স্থগিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি এবি ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা স্থগিত করা হয়েছে। আজ বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত এক সংবাদে বলা হয়, অনিবার্য কারণবশত এবি ব্যাংকের পরিচালনা পর্ষদ সভা স্থগিত করা হয়েছে। বেলা তিনটায় এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সভায় গত ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও অন্যান্য বিষয় পর্যালোচনা করার কথা ছিল।
পর্ষদ সভার নতুন তারিখ পরে জানিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে।