এবি ব্যাংকের পর্ষদ সভা ২৬ ফেব্রুয়ারি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি এবি ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা ২৬ ফেব্রুয়ারি বিকেল তিনটায় অনুষ্ঠিত হবে। আজ সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে বলা হয় ডিএসই তালিকাভুক্তি আইন অনুযায়ী ২৬ ফেব্রুয়ারি পর্ষদ সভা নির্ধারণ করা হয়েছে। সভায় গত ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও অন্যান্য বিষয়াদি পর্যালোচনা করা হবে। একই সঙ্গে এই সভায় শেয়ারধারীদের জন্য লভ্যাংশ নির্ধারণ করা হবে।