প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবি ব্যাংকের কর্মকর্তাদের জন্য ঢাকার স্পেকট্রা কনভেনশন সেন্টারে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে তৈরি পোশাকশিল্পের ওপর কর্মশালা। ব্যাংকের আয়োজনে বিভিন্ন শাখার ৬৫ জন কর্মকর্তা এতে অংশ নেন। কর্মশালায় অংশগ্রহণকারীদের তৈরি পোশাকশিল্পের বর্তমান পরিপ্রেক্ষিত, ভবিষ্যৎ সম্ভাবনা ও বাধাবিঘ্ন সম্পর্কে ধারণা দেওয়া হয়। কর্মশালায় মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) অতিরিক্ত পরিচালক (গবেষণা) খন্দকার গোলাম মোয়াজ্জেম। এতে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান এম ওয়াহিদুল হক, ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক শামীম আহমেদ চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি।