এবি ব্যাংকের বোনাস শেয়ার জমা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুঁজিবাজারে তালিকাভুক্ত এবি ব্যাংক লিমিটেডের ঘোষিত বোনাস শেয়ার শেয়ারধারীদের বিও হিসাবে জমা হয়েছে। আজ সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে বলা হয়, গত ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থবছরের জন্য এবি ব্যাংকের ঘোষিত বোনাস শেয়ার আজ শেয়ারধারীদের বিও হিসাবে জমা দেওয়া হয়েছে। একই সময়ের জন্য ঘোষিত নগদ লভ্যাংশ শেয়ারধারীদের ব্যাংক হিসাবে জমা দেওয়া হয়েছে।
এর আগে গত ১৩ মার্চ এবি ব্যাংকের পরিচালনা পর্ষদ ৫ শতাংশ নগদ ও ৭ শতাংশ বোনাস শেয়ার ঘোষণা করে।