এবি ব্যাংকের মিউচুয়াল ফান্ডের অনুমোদন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেসরকারি খাতের বাণিজ্যিক ব্যাংক এবি ব্যাংক লিমিটেড ১৫০ কোটি টাকার মিউচুয়াল ফান্ড বাজারে আনছে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) সভায় গতকাল মঙ্গলবার ফান্ডটির বিবরণীপত্র বা প্রসপেক্টাস অনুমোদন করা হয়েছে। ফান্ডটির নাম হবে এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড।এটি একটি মেয়াদি (ক্লোজ অ্যান্ড) মিউচুয়াল ফান্ড। ফান্ডটির মেয়াদ নির্ধারণ করা হয়েছে ১০ বছর। ফান্ডের প্রতিটি ইউনিটের অভিহিত মূল্য ১০ টাকা। আর ৫০০ ইউনিট নিয়ে গঠিত হবে একটি বাজার লট।ফান্ডের মোট টাকার মধ্যে ৭৫ কোটি টাকা জনসাধারণের কাছ থেকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে সংগ্রহ করা হবে। বাকি ৭৫ কোটি টাকা উদ্যোক্তাসহ (এবি ব্যাংক) ও প্রাক-আইপিও প্লেসমেন্টের মাধ্যমে পাওয়া যাবে।