এবি ব্যাংকের ৩৪তম এজিএম অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর সেনামালঞ্চে গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয় এবি ব্যাংক লিমিটেডের ৩৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম)। এ সভায় ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য সর্বসম্মতিক্রমে ১২.৫০ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন দেওয়া হয়। এ ছাড়া ২০১৫ সালের বার্ষিক প্রতিবেদন, নিরীক্ষিত প্রতিবেদন ও নিরীক্ষিত আর্থিক বিবরণীরও অনুমোদন দেওয়া হয়। ব্যাংকের চেয়ারম্যান এম ওয়াহিদুল হকের সভাপতিত্বে এ সভায় শেয়ারহোল্ডাররা সর্বসম্মতিক্রমে ব্যারিস্টার সৈয়দ আফজাল হাসান উদ্দিন, সৈয়দ গোলাম কিবরিয়া ও আশিষ বরণ সরকারকে পরিচালক নির্বাচিত করেন। বিজ্ঞপ্তি।