এবি ব্যাংকের ৫০টি নতুন এটিএম বুথের কার্যক্রম শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবি ব্যাংক লিমিটেডের গ্রাহকসেবা আরও বাড়ানোর অংশ হিসেবে সম্প্রতি দেশজুড়ে ৫০টি এটিএম বুথ উদ্বোধন করা হয়েছে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক কাইজার এ চৌধুরী ঢাকায় অবস্থিত এবি ব্যাংকের প্রধান শাখার এটিএম বুথ উদ্বোধন করেন। প্রধান শাখার বুথটির উদ্বোধনের মাধ্যমে নতুন এই এটিএম বুথগুলোর কার্যক্রম শুরু হয়। এই বুথগুলো ক্যাশলিংকের সহযোগিতায় পরিচালিত হবে।দেশি ও আন্তর্জাতিক ভিসা কার্ডধারীদের সবাই ২৪ ঘণ্টা এই এটিএম বুথ থেকে নগদ টাকা ওঠানোর সুবিধা পাবেন।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মাজেদুর রহমান ও এম ফজলুর রহমান, অপারেশন বিভাগের উপব্যবস্থাপনা পরিচালক শামীম এ চৌধুরী, সিএফও বদরুল এইচ খান, এবি ব্যাংকের কার্ড বিভাগের প্রধান ইকবাল হোসেন ও ক্যাশলিংক বাংলাদেশ লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক নাওয়েদ ইকবাল উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।