এবিবির গোলটেবিলে রানি ম্যাক্সিমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

জাতিসংঘের মহাসচিবের ‘ইনক্লুসিভ ফাইন্যান্স ফর ডেভেলপমেন্ট’ বিষয়ক বিশেষ দূত ও নেদারল্যান্ডসের রানি ম্যাক্সিমা গত বুধবার রাজধানীর একটি হোটেলে ‘বাংলাদেশের ব্যাংকিং খাতের ভবিষ্যৎ’ শীর্ষক এক গোলটেবিল আলোচনা সভায় বক্তব্য দেন। অ্যাসোসিয়েশন অব ব্যাংকারস বাংলাদেশ (এবিবি) আয়োজিত এ অনুষ্ঠানে রানি আর্থিক অন্তর্ভুক্তির ক্ষেত্রে বাংলাদেশের ব্যাংকিং খাতে গৃহীত বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন।
আলোচনা সভায় নেদারল্যান্ডসে বাংলাদেশের রাষ্ট্রদূত শেখ মোহাম্মদ বেলাল, বাংলাদেশে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত নিউলি মারগারিটা কুলিনেয়ারে এবং বাংলাদেশ ব্যাংক, বিশ্বব্যাংক, সিজিএপি ও বিলগেটস ফাউন্ডেশনের প্রতিনিধিরা অংশ নেন। এবিবির চেয়ারম্যান আলী রেজা ইফতেখার সঞ্চালকের ভূমিকা পালন করেন। বিজ্ঞপ্তি।