এবিবির চেয়ারম্যান আনিস এ খান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আনিস এ খান
আনিস এ খান

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী আনিস এ খান অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ইসলামী ব্যাংক বাংলাদেশের এমডি মোহাম্মদ আবদুল মান্নান, জনতা ব্যাংকের এমডি ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আব্দুস সালাম এবং ঢাকা ব্যাংকের এমডি সৈয়দ মাহবুবুর রহমান ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন।
সংগঠনের মহাসচিব ও কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন যথাক্রমে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক আরিফ কাদরি ও এক্সিম ব্যাংকের এমডি মোহাম্মদ হায়দার আলী। ঢাকার একটি কনভেনশন সেন্টারে সম্প্রতি অনুষ্ঠিত সংগঠনের ১৮তম বার্ষিক সাধারণ সভায় তাঁদের ২০১৬-১৭ সালের জন্য নির্বাচিত করা হয়।
এবিবির ১৭ সদস্যবিশিষ্ট নতুন পরিচালনা পর্ষদের অন্য সদস্যরা হলেন ওয়ান ব্যাংকের এমডি এম ফখরুল আলম, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের এমডি সৈয়দ ওয়াসেক মো. আলী, ইবিএলের এমডি ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার, মেঘনা ব্যাংকের এমডি ও সিইও মো. নূরুল আমীন, দ্য সিটি ব্যাংকের এমডি ও সিইও সোহেল আর কে হোসাইন, ব্যাংক এশিয়ার প্রেসিডেন্ট ও এমডি মেহমুদ হোসেন, প্রাইম ব্যাংকের এমডি আহমেদ কামাল খান চৌধুরী, সাউথইস্ট ব্যাংকের এমডি শহীদ হোসেন, পূবালী ব্যাংকের এমডি ও সিইও আবদুল হালিম চৌধুরী, যমুনা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এ কে এম সাইফুদ্দিন আহমেদ, পূবালী ব্যাংকের সাবেক এমডি ও সিইও হেলাল আহমেদ চৌধুরী। বিজ্ঞপ্তি।