এবিবির চেয়ারম্যান হলেন নূরুল আমিন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ নূরুল আমিন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) লিমিটেডের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।এবিবির নতুন ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ইস্টার্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আলী রেজা ইফতেখার, পূবালী ব্যাংকের এমডি হেলাল আহমেদ চৌধুরী ও ইসলামী ব্যাংকের এমডি মোহাম্মদ আবদুল মান্নান। অ্যাসোসিয়েশনের মহাসচিব পুনর্নির্বাচিত হয়েছেন ট্রাস্ট ব্যাংকের ডিএমডি ইশতিয়াক আহমেদ চৌধুরী।রাজধানীর কাকরাইলে নিজস্ব কার্যালয়ে গত মঙ্গলবার অ্যাসোসিয়েশনের ১৪তম বার্ষিক সাধারণ সভায় এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের অতিরিক্ত এমডি সফিকুল আলম ও ওয়ান ব্যাংকের এসইভিপি আরিফ কাদেরী যুগ্ম সম্পাদক এবং সাউথইস্ট ব্যাংকের ডিএমডি সৈয়দ ইমতিয়াজ হাসিব কোষাধ্যক্ষ নির্বাচিত হন। বিজ্ঞপ্তি।