এবিবির নতুন চেয়ারম্যান ইফতেখার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার আগামী দুই বছরের (২০১৪-১৫) জন্য অ্যাসো-সিয়েশন অব ব্যাং-কার্স, বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
ব্যাংকিং খাতে ২৬ বছরের অভিজ্ঞতাসমৃদ্ধ ইফতেখার দেশি-বিদেশি ব্যাংকে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। তিনি ২০০৭ সাল থেকে ইবিএলের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োজিত আছেন। পেশাগত দায়িত্ব পালনকালে তিনি বিভিন্ন দেশে অনুষ্ঠিত করপোরেট, রিটেইল ও ক্রেডিট-সংক্রান্ত বিভিন্ন সেমিনার ও প্রশিক্ষণ কোর্সে অংশ নিয়েছেন। ইফতেখার বাংলাদেশ ব্যাংকের কোর রিস্ক ম্যানেজমেন্ট গ্রুপের একজন সদস্য। বিজ্ঞপ্তি।