এবিবির বার্ষিক সভা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) ১৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সম্প্রতি রাজধানীতে সংগঠনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।এবিবির চেয়ারম্যান ও এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নূরুল আমিন সভায় সভাপতিত্ব করেন। এতে এবিবির ভাইস চেয়ারম্যান আলী রেজা ইফতেখার, হেলাল আহমেদ চৌধুরী, মোহাম্মদ আবদুল মান্নান ও মহাসচিব ইশতিয়াক আহমেদ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।