এবিবির ব্যাংকিং বিষয়ে সেমিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ লিমিটেডের (এবিবি) উদ্যোগে ব্যাংকিং ‘ফিউচার ভিশন’ শিরোনামে ব্যাংকিং বিষয়ে দিনব্যাপী এক সেমিনার সম্প্রতি রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান এবং মূল প্রবন্ধ পাঠ করেন রিসক সলিউশন প্রা. লিমিটেড, সিঙ্গাপুরের ব্যবস্থাপনা পরিচালক ও জেপি মরগান ফর আসিয়ান কাউন্ট্রিজের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ইয়ান ভাসকো। সভাপতিত্ব করেন এবিবির চেয়ারম্যান ও ইস্টার্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার। সেমিনারে ‘ফিউচার ব্যাংকিং ইন বাংলাদেশ’ বিষয়ে বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী। এ বিষয়ে আলোচনায় অংশ নেন ডেইলি ফিন্যান্সিয়াল এক্সপ্রেস-এর সম্পাদক মোয়াজ্জম হোসাইন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান এম এ তাসলিম এবং ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক এম আজিজুল হক। বিজ্ঞপ্তি।