এবিবির ১৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) ১৬তম বার্ষিক সাধারণ সভা গত ৩১ ডিসেম্বর রাজধানীর গুলশানে স্পেকট্রা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়। সভায় ২০১৪-১৫ মেয়াদের জন্য ১৮ সদস্যবিশিষ্ট পরিচালনা পর্ষদ নির্বাচিত হয়। এবিবির বিদায়ী চেয়ারম্যান মো. নুরুল আমিন সভায় সভাপতিত্ব করেন।
সভায় পরবর্তী মেয়াদের জন্য চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ইস্টার্ণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার। নবনির্বাচিত তিনজন ভাইস চেয়ারম্যান হলেন পূবালী ব্যাংকের এমডি হেলাল আহমেদ চৌধুরী, ইসলামী ব্যাংকের এমডি মোহাম্মদ আবদুল মান্নান এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এমডি আনিস এ খান।
এ ছাড়া মহাসচিব ও কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন যথাক্রমে মার্কেন্টাইল ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) এম এ ইউসুফ খান ও মেঘনা ব্যাংকের ডিএমডি আরিফ কাদরী। যুগ্ম সচিব পদে নির্বাচিত ব্যক্তিরা হলেন যমুনা ব্যাংকের এমডি সফিকুল আলম ও ব্র্যাক ব্যাংকের এমডি সৈয়দ মাহবুবুর রহমান।
এ ছাড়াও ১০ জন সদস্য নির্বাচন করা হয়। তাঁরা হলেন এনসিসি ব্যাংকের এমডি মোহামদ নুরুল আমিন, ট্রাস্ট ব্যাংকের এমডি ইসতিয়াক আহমেদ চৌধুরী, প্রাইম ব্যাংকের এমডি মো. এহসান খসরু, ব্যাংক এশিয়ার এমডি মেহমুদ হুসাইন, সাউথইস্ট ব্যাংকের এমডি সাহিদ হোসেন, মিডল্যান্ড ব্যাংকের এমডি এ কে এম সহিদুল হক, এক্সিম ব্যাংকের এমডি মোহাম্মদ হায়দার আলী মিয়া, দি সিটি ব্যাংকের এমডি সোহেল রেজা খালেদ হুসাইন, ওয়ান ব্যাংকের এমডি মো. ফকরুল আলম এবং কমার্স ব্যাংকের সাবেক এমডি এসএ চৌধুরী।