এবিসি প্রোপার্টির মেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এবিসি লিমিটেডের চেয়ারম্যান সুভাষ চন্দ্র ঘোষ গতকাল ঢাকার নিউ ইস্কাটন রোডে ‘এবিসি প্রোপার্টি ফেয়ার’ শীর্ষক সপ্তাহব্যাপী আবাসন মেলার উদ্বোধন করেন l ছবি: প্রথম আলো
এবিসি লিমিটেডের চেয়ারম্যান সুভাষ চন্দ্র ঘোষ গতকাল ঢাকার নিউ ইস্কাটন রোডে ‘এবিসি প্রোপার্টি ফেয়ার’ শীর্ষক সপ্তাহব্যাপী আবাসন মেলার উদ্বোধন করেন l ছবি: প্রথম আলো

সপ্তাহব্যাপী শুরু হয়েছে ‘এবিসি প্রোপার্টি ফেয়ার’। রাজধানীর নিউ ইস্কাটনের বাংলামোটর-সংলগ্ন এবিসি ক্রিসেন্ট কোর্ট প্রাঙ্গণে শুরু হওয়া এ মেলা ১৮ নভেম্বর পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলাটি খোলা থাকবে।
গতকাল বুধবার এবিসি লিমিটেডের চেয়ারম্যান সুভাষ চন্দ্র ঘোষ মেলার উদ্বোধন করেন। অনুষ্ঠানে এবিসির পরিচালক, ব্যবস্থাপনা পরিষদের জ্যেষ্ঠ কর্মকর্তা, জমির মালিক, প্রতিষ্ঠানের গ্রাহকেরা উপস্থিত ছিলেন।
এবিসি প্রোপার্টি কর্তৃপক্ষ জানায়, বর্তমানে ঢাকা শহরের বিভিন্ন স্থানে এবিসির ১৫টি প্রকল্পে প্রায় ৩০০ অ্যাপার্টমেন্ট নির্মাণাধীন রয়েছে, যা ওই মেলায় প্রদর্শিত হবে। ক্রেতারা ভিন্ন ভিন্ন পছন্দ ও সাধ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে ঢাকার নানান আকর্ষণীয় লোকেশনে বিভিন্ন মাপের ও মূল্যের অ্যাপার্টমেন্ট কিনতে পারবেন। তা ছাড়া ধানমন্ডি ও বেইলি রোডের গুরুত্বপূর্ণ লোকেশনে বাণিজ্যিক ও অফিস স্পেস নির্মিত হচ্ছে।
মেলায় ক্রেতাদের জন্য বিশেষ কিছু অফার রয়েছে। যেমন সব ধরনের ফ্ল্যাটে আকর্ষণীয় মূল্যহ্রাস, পাঁচ লাখ টাকা দিয়ে ফ্ল্যাট বুকিং, নমনীয় পেমেন্ট শিডিউল, নামী লাইফস্টাইল ব্র্যান্ডের ডিসকাউন্ট অফার ইত্যাদি। এ ছাড়া মেলায় স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এবং ডিবিএইচ উভয়েই তাদের পরামর্শ বুথে বিশেষ সুবিধায় এবিসির ক্লায়েন্টদের হোম লোনের ব্যবস্থা করে দিচ্ছে।