এম আনিস উদ্ দৌলা সিড অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এম আনিস উদ্ দৌলা
এম আনিস উদ্ দৌলা

এসিআই লিমিটেডের চেয়ারম্যান এম আনিস উদ্ দৌলা বাংলাদেশ সিড অ্যাসোসিয়েশনের ২০১৩-১৫ সাল মেয়াদি কার্য-নির্বাহী পর্ষদের সভাপতি নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন প্রিমিয়াম সিড কোম্পানির স্বত্বাধিকারী সৈয়দ এ কে এম আসাদুল আমীন।
সম্প্রতি সমিতির ১৫ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী পর্ষদের এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সিড অ্যাসোসিয়েশন হচ্ছে দেশের বেসরকারি খাতের বীজ শিল্পের সংগঠন। বিজ্ঞপ্তি।