প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন এম এ হাশেম। সম্প্রতি পরিচালনা পর্ষদের ২০৫তম সভায় সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য পরিচালনা পর্ষদ তাঁকে চেয়ারম্যান নির্বাচিত করে। এম এ হাশেম রূপালী ব্যাংক, সোনালী ব্যাংকসহ বিভিন্ন ব্যাংকে দীর্ঘদিন কাজ করেন এবং জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মজীবন শেষ করেন। বিজ্ঞপ্তি