এম এ হাসেম ইউসিবিএলের চেয়ারম্যান পুনর্নির্বাচিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবিএল) চেয়ারম্যান হিসেবে এম এ হাসেম পুনর্নির্বাচিত হয়েছেন। আজ সোমবার ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় সর্বসম্মতিক্রমে তাঁকে চেয়ারম্যান নির্বাচিত করা হয়।
ইউসিবিএলের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ইউসিবিএলের পরিচালক শরীফ জহির ব্যাংকের ভাইস চেয়ারম্যান ও আনিসুজ্জামান চৌধুরী ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন।
অন্যান্যদের মধ্যে অডিট কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আবু তায়েব মুহাম্মদ জহিরুল ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এম এ সবুর।