প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এম এ হাসেম পুনরায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) চেয়ারম্যান হয়েছেন। ব্যাংকের পরিচালনা পর্ষদের এক সভায় সম্প্রতি তাঁকে সর্বসম্মতিক্রমে চেয়ারম্যান পুনর্নির্বাচিত করা হয়। তিনি পারটেক্স গ্রুপের চেয়ারম্যান, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ট্রাস্টের প্রতিষ্ঠাতা আজীবন সদস্য ও বোর্ড অব ট্রাস্টির সদস্য, ইবাইস বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য ও সাবেক সাংসদ। এ ছাড়া তিনি এম এ হাসেম বিশ্ববিদ্যালয় কলেজ এবং এম এ হাসেম ডায়াবেটিক হাসপাতালের প্রতিষ্ঠাতা।
বিজ্ঞপ্তি